ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

অক্সিজেন দিন! কোভিড রোগীদের চিকিৎসা-সঙ্কট কাটাতে কেজরীবালের আবেদন সব রাজ্যকে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • ৩৮৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেনের চরম সঙ্কটে নাভিশ্বাস উঠছে রাজধানী দিল্লির। অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ বার সমস্ত রাজ্যের কাছে সাহায্যের আর্জি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখেছেন তিনি। কেজরীবালের আর্জি, অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার থাকলে তা যেন দিল্লিতে পাঠানো হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাঁপটায় গোটা দেশেই নতুন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। স্বাভাবিক ভাবেই মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের মতো দিল্লিতেও কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেনের চাহিদা তুঙ্গে। তবে দিল্লিতে নতুন আক্রান্তের সংখ্যা উত্তোরত্তর বাড়তে থাকায় সেখানকার কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেনের জোগান দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে শনিবার দিল্লির জিটিবি এবং রাজীব গাঁধী সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের বেড অর্ধেক করে দেওয়া হয়েছে। এই আবহে শনিবার সংবাদমাধ্যমে কেজরীবাল বলেছেন, “দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছে লিখিত ভাবে অনুরোধ করছি, অতিরিক্ত অক্সিজেন থাকলে দিল্লির (করোনা রোগীদের) জন্য অক্সিজেন সরবারহের বন্দোবস্ত করুন।”

দিল্লিতে করোনা রোগীদের চিকিৎসায় এর আগে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছিলেন কেজরীবাল। কেন্দ্রীয় সরকারও দিল্লিকে কোটার তুলনায় অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডারের জোগান দিয়েছে। সে কথা উল্লেখ করে কেজরীবাল বলেছেন, “কেন্দ্রীয় সরকার যদিও আমাদের সাহায্য করছে, তা সত্ত্বেও রাজধানীর করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সমস্ত উপলব্ধ অক্সিজেনও অপ্রতুল মনে হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

অক্সিজেন দিন! কোভিড রোগীদের চিকিৎসা-সঙ্কট কাটাতে কেজরীবালের আবেদন সব রাজ্যকে

আপডেট এর সময় : ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১