ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

অনির্দিষ্টকালের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • ৮৫ বার পঠিত হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই নোটিশে বলা হয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উপাচার্যের ক্ষমতা বলে ২৮ মার্চ থেকে বরিশাল বিশ্বাবদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের ২৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার জোরদার আন্দোলনের ঘোষণা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ থেকে। এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

অনির্দিষ্টকালের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আপডেট এর সময় : ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯