1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ট্রাম্পকে ‘ক্রিমিনাল’ মনে করে: খামেনি ইরানে ট্রাম্পের ‘জয়ের’ কোনো সহজ পথ নেই নীলফামারীতে ডিবি অভিযানে দুই মাদক কারবারী গ্রেফতার, উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ তৃতীয় দিনের রাষ্ট্রীয় শোক ও বিশেষ দোয়া খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ এবং যুবরাজের শোক প্রকাশ উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

অপু বিশ্বাস-জায়েদ খান-নুসরাত ফারিয়া-সুবর্ণা মোস্তফাসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৯০ বার পঠিত হয়েছে
  নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ   ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীদের।

মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া, মেহের আফরোজ শাওন ও রোকেয়া প্রাচীকে।

এছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

এই অভিনয়শিল্পীদের বিরুদ্ধে আদালতে মামলার বিষয়টি নিশ্টিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম জানিয়েছেন, আমাদের কাছে এটা তদন্তের জন্য এসেছে। সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং এর অগ্রগতি আপনারা দেখতে পাবেন।

r/s

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews