1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

অভিনয়শিল্পী থেকে গায়িকা তিশা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৪ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ  পর্দায় নিয়মিত দেখা যায় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশাকে। তবে এবার তিনি ভিন্ন রূপে হাজির হলেন ভক্তদের সামনে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে দেখা গেছে, তিশার কণ্ঠে গান!

জানা গেছে, ‘অটোবায়োগ্রাফি’ শিরোনামে গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।
 
সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। গত ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
এই সিনেমা তিশা-ফারুকী দম্পতির জন্য অনেকগুলো ‘প্রথম’ এর একটি সমন্বয়। তিশার কথায়, ‘সন্তান হওয়ার পর আমার (তিশা) প্রথম কাজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। একজন লেখিকা হিসেবে আমার প্রথম লেখা। মেয়ে ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়। এক কথায় এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে আমাদের। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল।’
অটোবায়োগ্রাফি’তে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে।
আকাশ

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews