ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

আজ রাত নয়টা ঢাকা পৌঁছাবেন এরশাদ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
  • ১৫৫ বার পঠিত হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেরা না ফেরার গুঞ্জনের মধ্যে অবশেষে দেশে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বাংলাদেশ সময় বুধবার বিকেল ৫টার দিকে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

সমকালকে এতথ্য নিশ্চিত করে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী জানান, এরশাদ রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

৮৮ বছর বয়সী রাজনীতিক এরশাদ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছেন। শুধু নভেম্বর মাসেই চারবার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।

অসুস্থতার কারণে জাতীয় পার্টির প্রার্থী বাছাই ও নির্বাচনী কার্যক্রম থেকেও দূরে ছিলেন এরশাদ। তার অসুস্থতা ও রাজনীতি থেকে দূরে থাকা নিয়ে নানা গুঞ্জন ছড়ায় রাজনৈতিক অঙ্গনে। তিনি দলীয় প্রধানের দায়িত্ব ছোট ভাই জিএম কাদেরের হাতে দিয়ে সিঙ্গাপুর যেতে পারেন- এমন গুঞ্জনও ছড়ায়।

এর মধ্যেই চলতি মাসের শুরুতেই দলের মহাসচিব পরিবর্তন করেন এরশাদ। এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাঁকে এ পদে বসান। এরপর নানা নাটকীয়তার জন্ম দিয়ে ১০ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর যান এরশাদ।

আসন্ন নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ। রংপুর-৩ আসনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী। সেখানে নৌকার প্রার্থী নেই। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক।

জাতীয় পার্টির একটি সূত্র এবং কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে জানিয়েছিলেন, ভোটের আগে এরশাদের দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। এলে সর্বোচ্চ দু-তিন দিন আগে আসবেন। সিঙ্গাপুরে তিনি সরকারের ‘নিয়ন্ত্রণে’ রয়েছেন বলে দাবি করেছে জাতীয় পার্টির সূত্রটি।

তবে এরশাদ নির্বাচনের অন্তিম মুহূর্তে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের দিকে ভিড়তে পারেন বলে যে গুঞ্জন রয়েছে, তা নাকচ করে সূত্রটি।

এ বিষয়ে ফয়সাল চিশতী সম্প্রতি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যে চিকিৎসকের অধীনে চিকিৎসা করান, তিনি এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি সিঙ্গাপুরে ফিরে তার চিকিৎসা শুরু করেছেন। এ কারণেই বিলম্ব হচ্ছে। ফলে ২২ ডিসেম্বর দেশে ফিরতে পারবেন না। আরও কয়েকদিন সময় লাগতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

আজ রাত নয়টা ঢাকা পৌঁছাবেন এরশাদ

আপডেট এর সময় : ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮