ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

‘আন্দোলনের কথা বলতে মিনিমাম একটা মুখ থাকা লাগে’

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
  • ১৪৬ বার পঠিত হয়েছে

লিটন নন্দীর উদ্দেশে ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী বলেছেন, আন্দোলনের কথা বলতে মিনিমাম একটি মুখ থাকা উচিত।

তিনি বলেন, এটাকে বলতে পারেন স্রেফ একটি প্রহসন। একদম সুনির্দিষ্ট করে বলি, একমাত্র লিটন নন্দী আন্দোলনের নেতৃত্বে। তিনি সব মিলিয়ে ভোট পেয়েছেন ১২০০। একটা মিনিমাম মুখ থাকা উচিত কথা বলার জন্য। এরকম ভোটে জামানত বাজেয়াপ্ত হয়। সুতরাং এটা কোনও শিক্ষার্থীদের আন্দোলন নয়।

আজ শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বাম ছাত্র সংগঠনগুলোর বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারির বিষয়ে রাব্বানী বলেন, এটা একটি নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আমাদের সঙ্গে রয়েছেন। আমাদেরকে ভালোবাসার ম্যান্ডেন্ট দিয়ে তারা প্রমাণ করেছে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী আমাদের দিক-নির্দেশনামূলক যে বক্তব্য দেবেন এতে কারও মধ্যে আর কোনও কনফিউশন থাকবে না। আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করতে পারবো।

শনিবার বিকাল ৪টায় হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাবেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে যাবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘আন্দোলনের কথা বলতে মিনিমাম একটা মুখ থাকা লাগে’

আপডেট এর সময় : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯