ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

আবারও কেরাণীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায়

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৪১৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :    বিএনপির কেরাণীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু পুনঃনির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১৩ মার্চ) উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোট নিয়ে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

সম্মেলনে ২৫ জন কাউন্সিলর তাদের বক্তব্যেও নিপুন রায় ও মোজাদ্দেদ বাবুকে পুনরায় দায়িত্ব দেওয়ার পক্ষে মতামত দেন। এ দুজন ছাড়া কেউ প্রার্থী না হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত করে বিএনপির কেরাণীগঞ্জ উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি হিসেবে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর নাম ঘোষণা করেন আবু আশফাক । সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও শুভেচ্ছা বক্তব্য দেন।

দক্ষিণ কেরানীগঞ্জে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির আঙ্গিনায় এই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এতে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, শহিদুল ইসলাম বাবুল ও নাজিম মাস্টার।

আজ সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, রঙিন বেলুন ও সাদা কবুতর উন্মুক্ত করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সময়ে জাতীয় সঙ্গীত এবং পরে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন ও শোক প্রস্তাব করে দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

আবারও কেরাণীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায়

আপডেট এর সময় : ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১