1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

আবার যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারী নিহত, পুলিশ প্রধানের পদত্যাগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৫৮ বার পঠিত হয়েছে

Newsvob.comআন্তর্জাতিক ডেস্কঃ রোববার (১৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিক্ষোভকারী নিহতের ঘটনায় আটলান্টায় ক্রমাগত পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। বিক্ষোভকারীরা স্থানীয় বেশকিছু দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। এরই মধ্যে আটলান্টা থেকে কমপক্ষে ৩৬ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে ১০০ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় আটলান্টার পুলিশ প্রধান পদত্যাগ করেছেন।

এর আগে শুক্রবার (১২ জুন) আটলান্টায় বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া গুলিতে ব্রুকস নামে ২৭ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়। তার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আটলান্টা পুলিশ প্রধান এরিকা শিল্ডস ঘোষণা করেন যে, তিনি পদত্যাগ করছেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রুকসকে যে অফিসার মেরেছিলেন (গ্যারেট রোলফ) তাকে শনিবার বরখাস্ত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দ্বিতীয় কর্মকর্তাকে প্রশাসনিক দায়িত্বে স্থানান্তর করা হয়েছে। ওই কর্মকর্তা হলেন ডেভিন ব্রনসান।

জর্জ ফ্লয়েড হত্যার তিন সপ্তাহ পরেও পুলিশের এহেন আচরণ কৃষ্ণাঙ্গদের প্রতি চরম বর্বরতা এবং বর্ণবাদকেই উস্কে দেয়। একইভাবে পুলিশ গত ২৫ মে পুলিশ অন্যায়ভাবে নিরস্ত্র জর্জ ফ্লয়েডকে হত্যা করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায়, হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরা হয়। সে বারবার নিশ্বাস নেবার জন্য আর্তনাদ করতে থাকে এবং বাঁচার আর্জি জানায়। এ ভিডিও প্রকাশের পরই মূলত আন্দোলনের সূত্রপাত হয়।

অন্যায়ভাবে ফ্লয়েডকে মৃত্যুর ঘটনায় কৃষ্ণাঙ্গরা বিক্ষোভ শুরু করলেও এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews