ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

আমি বয়ফ্রেন্ড খুঁজছি: মিমি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৮২ বার পঠিত হয়েছে

  Nnwsvob.com. বিনোদন ডেস্ক ঃরাজ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অভিনেত্রী মিমির। রাজ তাকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু মিমি রাজি ছিলেন না। মিমির কাছে সে সময় কেরিয়ার মুখ্য ছিল, বিয়ে নয়। শোনা যায় মিমি বেশি খেলতে গিয়ে রাজের বন্ধুতা হারান। এলিজিবল ব্যাচেলার মিমি এখন খুঁজছেন বয়ফ্রেন্ড!

রাজ শুভশ্রীকে বিয়ে করেন। এর কিছুদিন পর প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে মিমির সখ্য গড়ে ওঠে বলে টলিউডে দীর্ঘ দিনের গুঞ্জন ছিল। সে সম্পর্ক বেশ কিছু দিন চললেও শ্রীকান্ত জেলে চলে যান। এরপর তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহানের সঙ্গে মিমির বন্ধুত্বের খবর ছড়িয়ে পড়ে।

শোনা গিয়েছিল, তারা প্রেম করছেন। মিমি কয়েক বছর আগে পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবির শুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন। সেই শুটিংয়ে মিলি স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। আর সেখানেই মিমির সঙ্গে তার আলাপ হয়। অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ের যে আয়োজন তুরস্কে হয়েছিল তার দায়িত্বেও ছিলেন মিলি। গতবারের দীপাবলিও দিল্লিতে মিলির সঙ্গে কাটিয়েছেন মিমি। ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’-এর প্রথম গান ‘অনজানা’ শুট হয়েছিল তুরস্কতেই। এত কিছুর পরেও এই সম্পর্ক নিয়মিত নয়। যার ফলে মিমি-মিলির প্রেম তুরস্ক থেকে সেভাবে জমে ওঠেনি। মিলি শুধু বিদেশিই নন, থাকেন তুরস্কে। সমস্যা সেখানেই।

মিমি বলেন, আমি লং ডিসট্যান্স রিলেশনশিপে বিশ্বাস করি না। মিলির সঙ্গে বিয়ের প্রশ্নই ওঠে না। আমি পার্টিতে যাইনা। শুটিং থেকে বাড়ি আর আমার রাজনীতির জায়গা, এটাই আমার রুটিন। এই রুটিনে কেউ বুঝতে পারছে না আমি কার সঙ্গে ডেট করছি? কোথায় যাচ্ছি? তার ওপর আমি একা। তাই মানুষ ধরে নিচ্ছে আমার অমুকের সঙ্গে প্রেম, বিয়ে। আমি বিয়ে করলে সকলকে জানিয়ে, সব মিডিয়াকে ডেকেই বিয়ে করব।

শুনুন, আগে একটা বয়ফ্রেন্ড তো হোক। তাকে দেখি। তার সঙ্গে ঘুরি। কিছুটা সময় কাটাই। তারপর তো বিয়ে! দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ড্রাকুলা স্যার’-এর শুট থেকে বললেন মিমি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আমি বয়ফ্রেন্ড খুঁজছি: মিমি

আপডেট এর সময় : ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০