1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

আরও ৬৩ বিজিপি বাংলাদেশে, মিয়ানমার সীমান্তে যে চিত্র দেখা যাচ্ছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২২ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ   মিয়ানমার থেকে বুধবার আরও ৬৩ জন বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে এসেছে। এ নিয়ে মিয়ানমার থেকে ৩২৭ জন নিরাপত্তা রক্ষী বাংলাদেশে পালিয়ে আসল।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির রামু জোনের সেক্ট কমান্ডার মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি আরাকান আর্মি ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের বাহিনীর লড়াই তীব্র হয়ে ওঠার পর সেদেশের নিরাপত্তা বাহিনীর অনেকেই পালিয়ে ভারতে ও বাংলাদেশে যাচ্ছে। গত তিনদিন বাংলাদেশে তিন শতাধিক সীমান্ত রক্ষী পালিয়ে এসেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মন্তব্য করেছেন, মানবিক কারণে ও আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখার খাতিরে গত তিন দিনে আড়াইশোর বেশি মিয়ানমার নাগরিককে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা ব্যক্তিদের বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেছেন, “মানবিক কারণে, আন্তর্জাতিক রীতির কারণে ও সুসম্পর্ক রাখার কারণে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি।”

মিয়ানমারে জান্তা সরকারের সেনা সদস্যদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের মাঝে বুধবার তিনি সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও ঘুমধুম এলাকা পরিদর্শন করেন।

বিবিসি

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews