ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

আলোকিত নারী সম্মাননা পাচ্ছেন শবনম

আসছে নারী দিবসে বিশেষভাবে সম্মানিত হচ্ছেন কিংবদন্তি চিত্রনায়িকা শবনম। ‘আলোকিত নারী ২০১৯’ নামে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে একটি সম্মাননা অনুষ্ঠান হবে ৮ মার্চ।

অনুষ্ঠানটির আয়োজন করছে আরটিভি। এ অনুষ্ঠানেই সম্মানিত করা হবে শবনমকে। দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বাংলাদেশের সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ ‘আলোকিত নারী’ সম্মাননা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এ প্রাপ্তি প্রসঙ্গে শবনম বলেন, ‘ধন্যবাদ আরটিভি পরিবারকে আমাকে নারী দিবসে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করার উদ্যোগ নেয়ার জন্য। নিঃসন্দেহে এ সম্মাননা আমার চলার পথকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে। কারণ একজন নারী হিসেবে এ স্বীকৃতি আমাকে আরও আলোকিত করবে। আজ আমার স্বামী সঙ্গীত পরিচালক রবিন ঘোষ বেঁচে থাকলে অনেক খুশি হতো। আমার ছেলে রনি এ সম্মাননার কথা শুনে ভীষণ খুশি হয়েছে। এ সম্মাননার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করে শবনমের যাত্রা শুরু হলেও দীর্ঘ সময় তিনি পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেখানকার সর্বোচ্চ স্বীকৃতি নিগার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি এগারোবার। সর্বশেষ তাকে কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে দেখা গেছে। এ চলচ্চিত্রে তিনি প্রয়াত নায়ক মান্নার মায়ের ভূমিকায় অভিনয় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আলোকিত নারী সম্মাননা পাচ্ছেন শবনম

আপডেট এর সময় : ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯