ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

আশার হঠাৎ মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ৩৮০ বার পঠিত হয়েছে

 Newsvob.com.: বিনোদন ডেস্ক:   সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আশার হঠাৎ মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার গভীর রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তার লাশ সড়কেই পড়ে ছিল দীর্ঘক্ষণ। পরে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নাট্যনির্মাতা রোমান রুনি বিষয়টি  নিশ্চিত করে জানান যায়, দারুস সালাম এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এরপর এই অভিনেত্রীর মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজের ওয়ালে রুনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় বন্ধু টা আর নেই। আশা চৌধুরী রোড় এক্সিডেন্টে মারা গিয়েছে। সবার কাছে দোয়া চাই।’

নিহতের পরিবারের বরাতে দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ  বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন।

তিনি আরো বলেন, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে ওই তরুণী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। এছাড়া টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আশার হঠাৎ মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া

আপডেট এর সময় : ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১