ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

ইতালির উপকূলে নৌকাডুবি: ১৩০০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ৪৩৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  ইতালির ক্যালাব্রিয়া উপকূলে নৌকাডুবির ফলে প্রায় ১৩০০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের উদ্ধারের উদ্যোগ নিয়েছে ইতালি কর্তৃপক্ষ। মাত্র দু’সপ্তাহ আগে কাছাকাছি এলাকায় একটি জাহাজ বিধ্বস্ত হয়ে ৭৩ জনের সলিল সমাধি হয়েছিল।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান শুরু হয়েছ। তবে বিপুলসংখ্যক লোক সম্পৃক্ত থাকায় কাজটি বেশ জটিল হচ্ছে। কোস্টগার্ড জানিয়েছে, উপকূল থেকে প্রায় ১,১২৫ কিলোমিটার দূরে একটি নৌকায় থাকা ৫০০ লোককে উদ্ধারের জন্য কয়েকটি জাহাজ পাঠানো হয়েছে। এছাড়া ক্যালাব্রিয়া উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে আরো দুটি নৌকায় ৮০০ লোক শঙ্কার মধ্যে রয়েছে। তাদের উদ্ধারেও জাহাজ পাঠানো হয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজের জন্য পূর্ণগতিতে রণতরী পাঠানো হচ্ছে। ইউরোপে প্রবেশের জন্য অনেকেই সাগর পাড়ি দিয়ে ইতালি যায়।

ইতালিতে বুধবার থেকে প্রায় তিন হাজার উদ্বাস্তু পৌঁছেছে। কোস্ট গার্ড আরও জানিয়েছে, তাদের ড্রোন ও বিমান থেকে সংগ্রহ করা তথ্য বলছে ইতালিমুখী আর ২০টির বেশি নৌকা সাগরে ভাসছে। আবহাওয়া খারাপ হলে তাদের বিপদে পড়ার শঙ্কা রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

ইতালির উপকূলে নৌকাডুবি: ১৩০০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আপডেট এর সময় : ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩