1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ছাড়াও আরও অনেক বিকল্প আছে: ট্রাম্প

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯০ বার পঠিত হয়েছে
US President Donald Trump (L) speaks to the media during a visit the US-Mexico border fence in Otay Mesa, California on September 18, 2019. (Photo by Nicholas KAMM / AFP)

NEWSVOb .com,আন্তর্জাতিক ডেস্ক:    ওয়াশিংটন, ১৯ সেপ্টেম্বর- সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় ইরানকে দায়ী করার পর দেশটির বিরুদ্ধে যুদ্ধ ছাড়াও আরও অনেক বিকল্প রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার লসঅ্যাঞ্জেলেসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, অনেক বিকল্প আছে। চূড়ান্ত উপায়টি তো আছেই; এ ছাড়া অনেক বিকল্প আছে। আমরা দেখছি। আমি বলছি চূড়ান্ত উপায় বলতে যুদ্ধে যাওয়া বোঝাচ্ছে।

এর আগে সৌদি আরব বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ প্রদর্শন করে সেগুলো তাদের তেল স্থাপনায় চালানো হামলায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে। হামলাটি নিঃসন্দেহে তেহরানের সৌজন্যে হয়েছে বলে দাবি করেছে রিয়াদ।

এক টুইটে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যথেষ্ট বৃদ্ধি করার জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অনির্দিষ্ট, শাস্তিমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞার পদক্ষেপগুলো ঘোষিত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

শনিবার সৌদির দুটি তেল শিল্প স্থাপনায় চালানো ওই হামলার পেছনে ইরান আছে বলে বারবার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর পর সৌদি আরব বলেছে, ‘বৈশ্বিক মনোভাব পরীক্ষার জনই’ হামলাটি চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবির পথ ধরে ও সৌদির মন্তব্যের কয়েক ঘণ্টা পরই ট্রাম্প ওই টুইটটি করেন। যদিও হামলায় জড়িত থাকার কথা বারবার অস্বীকার করে আসছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

এদিকে ইরানের বিরুদ্ধে বড়পরিসরে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে সতর্কতার সঙ্গে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক বা সাইবার হামলার সুপারিশ ট্রাম্পের সামনে উপস্থাপন করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা।

পরিকল্পনায় বিকল্প হিসেবে রয়েছে ইরানের তেল স্থাপনায় বা বিল্পবী গার্ডের সম্পদে হামলা। সৌদি আরবের তেলক্ষেত্রে হামলায় ইরানের জড়িত থাকার সন্দেহে এমন পাল্টা জবাব দিতে চাইছে ট্রাম্প প্রশাসন।

সোমবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের কাছে এ ধরনের প্রস্তাব করা হয়েছে বলে বুধবার জানিয়েছে এনবিসি নিউজ। পাশাপাশি ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার সৌদি রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠান আরামকো পরিচালিত দুটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। হামলার পর পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর দায় স্বীকার করে।

সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইরানকে এ হামলার জন্য দোষারোপ করে। ওই দিনই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে ফোন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সহায়তা চান যুবরাজ। সোমবার করণীয় নির্ধারণে সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানেই তার সামনে বিভিন্ন বিকল্প তুলে ধরেন সামরিক কর্মকর্তারা।

মার্কিন কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক বা সাইবার হামলাকেই বেছে নিতে পারে। মার্কিন সামরিক পরিকল্পনাবিদরা ইতিমধ্যে ইরানের সম্ভাব্য টার্গেটের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছেন।

সূত্র: রয়টার্সের

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews