ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

ইরানে হামলা চালানোর ইসরাইলি হুমকির কড়া জবাব দিল তেহরান /

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ১২০ বার পঠিত হয়েছে

   NEWSVOb,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সার্বভৌমত্বের ওপর যেকোনো ধরনের হামলা চালানো হলে আগ্রাসী শক্তিকে ‘চূড়ান্ত, দাঁতভাঙা ও অনুশোচনা সৃষ্টিকারী’ জবাব দেয়া হবে। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এফ-৩৫ জঙ্গিবিমান দিয়ে ইরানে আগ্রাসন চালানোর হুমকি দেয়ার পর জেনারেল হাতামি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি নেতানিয়াহুর হুমকিকে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে হুমকি ও বলপ্রয়োগ সংক্রান্ত জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দ্বীন ইসলামের শিক্ষার পাশাপাশি জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী তার দেশ আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে। ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।
এ ছাড়া, তিনি ইহুদিবাদী কর্মকর্তাদের আন্তর্জাতিক নিরাপত্তা বিপন্নকারী বক্তব্যের উপযুক্ত জবাব দেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। নেতানিয়াহু সম্প্রতি আমেরিকায় তৈরি এফ-৩৫ জঙ্গিবিমান দিয়ে ইরানে হামলা চালানোর হুমকি দেন। তিনি দাবি করেন, ইরান ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানের আকাশে উড্ডয়ন করার ক্ষমতা এই জঙ্গিবিমানের রয়েছে।
নেতানিয়াহু এমন সময় এ হুমকি দিলেন যখন তেহরান গতমাসে আমেরিকায় তৈরি ‘গ্লোবাল হক’ মডেলের একটি অত্যাধুনিক ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের কিছুক্ষণে মধ্যেই গুলি করে ভূপাতিত করেছে।  গ্লোবাল হক মডেলের ড্রোন এবং এফ-৩৫ জঙ্গিবিমান একই ধরনের রাডার ফাঁকি দেয়ার প্রযুক্তি ব্যবহার করে। ইরান যেদিন মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে সেদিনও ড্রোনটি রাডার ফাঁসি দেয়ার (স্টিলথ) প্রযুক্তি ব্যবহার করে ইরানে অনুপ্রবেশ করেছিল। কিন্তু ওই প্রযুক্তি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারেনি।

সূত্র: পার্সটুডে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

ইরানে হামলা চালানোর ইসরাইলি হুমকির কড়া জবাব দিল তেহরান /

আপডেট এর সময় : ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯