ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিউস ভয়েস অফ বাংলাদেশ   ২৭ মে, ২০২৬ : আগামীকাল দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। সেখানে থেকে প্রধানমন্ত্রী যাবেন শেরেবাংলা নগরে—এখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতিহা পাঠ করবেন।’

অতিরিক্ত প্রেসসচিব জানান, শেরেবাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় যাবেন। এরপর দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬