ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

উচ্ছ্বাসে মেতে উঠেছেন মমতা সমর্থ করা

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  প্রতিবেশি ভারতের বিধানসভা নির্বাচনে জয় নিয়েই ফিরলেন ‘বাংলার নিজের মেয়ে’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। নিজ আসনে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও শেষমেশ জয় ছিনিয়ে নিয়েছেন মমতা-ই।

আর তাই নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে কালীঘাটে। মমতার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকরা।ভোটবাক্সে যে ফলাফল ধরা পড়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে তাতে বাঁধ মানছে না উচ্ছ্বাস। রাস্তার উপরই আবির খেলা শুরু হয়েছে। ঢাক ঢোল বাজিয়ে জয়ধ্বনি শোনা যাচ্ছে দলের নামে।

তৃতীয়বার বাংলার ক্ষমতায় দিদিকে বসানোর আনন্দে গা ভাসিয়েছে তৃণমূল দলের সমর্থকরা। কিন্তু এই বাঁধ ভাঙা উচ্ছাসের মাঝে হারিয়ে যাচ্ছে করোনা বিধি। মাস্ক নেই, দূরত্ব বিধি তো নেই। চলছে আবির খেলা, খেলা হবে গান চালিয়ে নাচ, রসগোল্লা খাওয়ানো চলছে।
কোভিড পরিস্থিতিতে এই মুহূর্তে বিশেষ সতর্কতা জারি রয়েছে কলকাতা শহরে। তাই কালীঘাটে মমতার বাড়ির কাছাকাছি কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।
সমর্থকদের ভিড় জমতে শুরু করলেও কালীঘাট রোডের সামনেই আটকে দেওয়া হয় সবাইকে। সেখানেই ঢাকঢোল বাজিয়ে উৎসবে শামিল হন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। সমস্বরে ‘জয় বাংলা’, ‘মমতা ব্যানার্জী’ ধ্বনি শোনা যায়।
কিন্তু নেই সেই করোনা বিধি। ইলেকশন কমিশন বলেছিল যে বিজয় মিছিল যেন না করা হয়। এই প্রসঙ্গে কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা সবাইকে বলব দ্রুত যেন বাড়ি চলে যাওয়া হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মানুষের আবেগকে আটকে রাখা শক্ত। আমরা সেটা চেষ্টা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

উচ্ছ্বাসে মেতে উঠেছেন মমতা সমর্থ করা

আপডেট এর সময় : ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১