1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

এইচ এম এরশাদ চিকিত্সা শেষে দেশে ফিরেছেন।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৯ বার পঠিত হয়েছে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ চিকিত্সা শেষে দেশে ফিরেছেন। গতকাল সোমবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমান থেকে নেমে তিনি হুইল চেয়ারে করে ভিআইপি লাউঞ্জে আসেন। তিনি হেটেই গাড়িতে ওঠেন। এরপর তিনি সরাসরি বারিধারার বাসায় চলে যান। এসময় গাড়িতে ছিলেন জি এম কাদের ও এরশাদ পুত্র এরিক। গত ২০ জানুয়ারি এরশাদ চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যান।

এরশাদ পত্নী ও জাপার সিনিয়র কো-চেয়ারপার্সন রওশন এরশাদ বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। তিনি এরশাদের মাথায় হাত বুলিয়ে দেন। এরশাদও রওশনের মাথায় হাত বুলিয়ে দেন। এসময় তাদের দুইজনকে মৃদুস্বরে কথা বলতে দেখা যায়।

এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মসিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সাল চিশতী, এ টি ইউ তাজ রহমান, সালমা ইসলাম, ব্যারিস্টার দিলারা খন্দকার, মাসুদা এম রশিদ চৌধুরী, নাজমা আক্তার প্রমুখ।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews