ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

এবার আফ্রিকা, ৩ লাখ প্রাণহানির শঙ্কা! করোনার থাবায়

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • ১১০ বার পঠিত হয়েছে

Newsvob.com  অনলাইন  ডেস্কঃ   বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হুঁশিয়ারি জানিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে আফ্রিকা মহাদেশ। এ নিয়ে বিবিসির এক খরবে বলা হয়েছে, জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা করছেন, আফ্রিকায় ভাইরাসটির সংক্রমণে অন্তত ৩ লাখ মানুষের মৃত্যু এবং প্রায় ৩ কোটি মানুষ দরিদ্র হতে পারে। গত এক সপ্তাহে আফ্রিকায় উল্লেখযোগ্য সংখ্যক করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার মৃত্যু ও ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। যা ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের তুলনায় কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটি আফ্রিকার বিভিন্ন দেশের রাজধানী থেকে দূরবর্তী এলাকায় দ্রুত ছড়াচ্ছে। মহামারিতে প্রয়োজনীয় ভেন্টিলেটরের সংখ্যাও আফ্রিকার বিভিন্ন দেশে অপ্রতুল বলে উল্লেখ করেছে সংস্থাটি। আফ্রিকার এক-তৃতীয়াংশের বেশি জনগণের প্রয়োজনীয় পানির সরবরাহ নেই এবং প্রায় ৬০ শতাংশ শহরের বাসিন্দা ঘনবসতিপূর্ণ বস্তিতে বাস করেন। বস্তিগুলোতে ভাইরাসটির দ্রুত বিস্তার হতে পারে। এখন পর্যন্ত উত্তর আফ্রিকায় করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আলজেরিয়া, মিসর ও মরক্কোতে ২ হাজারের বেশি আক্রান্ত ও শতাধিক মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু আলজেরিয়াতে (৩৪৮)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

এবার আফ্রিকা, ৩ লাখ প্রাণহানির শঙ্কা! করোনার থাবায়

আপডেট এর সময় : ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০