1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

এবার সূবর্ণচরে পাঁচ সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ১৩২ বার পঠিত হয়েছে

আবারো নোয়াখালীর সূবর্ণচরে পাঁচ সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩১ মার্চ) রাতে উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর বাগ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে একই উপজেলায় গত ৩০ ডিসেম্বর রাতে ভোটের জেরে চার সন্তানের এক জননী গণধর্ষণের শিকার হন। সেই ঘটনার ঠিক তিন মাসের ব্যবধানে আবারো আরেক ভোটের রাতে একই ঘটনা ঘটলো।

ঘটনার পর রোববার রাত ১টার দিকে ওই গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে এ মুহূর্তে তিনি ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews