1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :

এরফান সেলিম ও তার দুই সহযোগী এখন ডিবি হেফাজতে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৪৬৭ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :   বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে বরখাস্ত কাউন্সিলর এরফান সেলিম ও তার দুই সহযোগীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তাদের ধানমন্ডি থানা থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: ওয়ালিদ হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২৮ অক্টোবর) রাতে মামলার তদন্তভার ডিবির কাছে ন্যাস্ত করা হয়। এ কারণে এরফান সেলিম ও তার সহযোগী জাহিদুল ইসলাম ও সিদ্দিককে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews