ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

এরশাদের প্রথম জানাজা সম্পন্ন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ১৬৭ বার পঠিত হয়েছে

NEWSVOb.com: বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও সেনা সদস্যসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এর আগে সিএমএইচ থেকে এরশাদের লাশ ঢাকা ক্যান্টনমেন্ট জামে মসজিদে নেয়া হয়। জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। বেলা ১১টায় এরশাদের লাশ নেয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে।

বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এরশাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাতে সিএইমচের হিমঘরে এরশাদের লাশ রাখা হবে। মঙ্গলবার সকাল ১০টায় এরশাদের লাশ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে রংপুরে। সেখানে জানাজার পর লাশ নিয়ে আসা হবে ঢাকায়। মঙ্গলবার ঢাকার সামরিক কবরস্থানে এরশাদের দাফন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

এরশাদের প্রথম জানাজা সম্পন্ন

আপডেট এর সময় : ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯