1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত মাহির

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ  নানা নাটকীয়তার পর মনোনয়ন সোমবার (১১ ডিসেম্বর) প্রার্থীতা ফিরে পান চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। এদিকে প্রার্থীতা ফিরে পাওয়ার পরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন মাহি। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দেশের একটি গণমাধ্যমে নির্বাচনের বিষয়ে নানান কথা বলেন এই নায়িকা।

এসময় চিত্রনায়িকা জানান, আজ রাতেই নির্বাচনী কার্যক্রম শুরু করতে ঢাকা ত্যাগ করবেন মাহি। মূলত এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে দোয়া নিতেই এই সৌজন্য সাক্ষাৎ করেন এই নায়িকা।

মাহি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী।

যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। এর আগেই আজ বিকেলে ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি।

চিত্রনায়িকা আরও বলেন, সাধারণ সম্পাদক স্যার আমাকে আশ্বস্ত করেছেন, সুষ্ঠুভাবেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতবে।

মাহি জানান, আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলে আওয়ামী লীগ তাকে বরণ করে নিবে বলেই বিশ্বাস মাহির। এছাড়া আপাতত নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা কিংবা চ্যালেঞ্জ দেখছেন না এই নায়িকা।

J/Ras

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews