ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ১৩৮ বার পঠিত হয়েছে

কক্সবাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দস্যু বাহিনী ও মাদককারবারীদের পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। এ সময় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (২৭ মার্চ) ভোরে জেলার পেকুয়ায় ও টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

টেকনাফ: ভোর সাড়ে চারটার দিকে উপজেলার খারাংখালী এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানাতে পারেনি বিজিবি।

টেকনাফের ২ নং ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি’র) ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, রাতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ উপজেলার খারাংখালীর নাফ নদী সীমান্ত দিয়ে দুইজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। কর্তব্যরত বিজিবির সদস্যরা তাদের বাধা দিলে বিজিবিকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে।আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে মিয়ানমারের দুইজন রোহিঙ্গা নাগরিক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি জানান, তাদের দেহ তল্লাশি করে এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের টেকনাফ থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

পেকুয়া: ভোর ৫টার দিকে উপজেলার মগনামা ঘাট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত হয়েছে। এসময় ৮টি দেশীয় বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জলদস্যুদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পেকুয়া উপজেলার মগনামা এলাকায় অভিযানে যান। এসময় একটি জলদস্যু বাহিনীকে ধাওয়া করলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় তারা।

র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। র‌্যাব-জলদস্যু গোলাগুলির একপর্যায়ে জলদস্যুরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় বন্দুক ও ২৬ রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় দুই জলদস্যুকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য পেকুয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। নিহত জলদস্যুদের শনাক্তের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

আপডেট এর সময় : ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯