Newsvob.com আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনাভাইরাসে শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রতিবেশী চীনকে ছাড়িয়ে গেছে। ২৪ ঘন্টায় নতুন করে ১৭৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৬ জন।
ভারতে বিশ্বের ঘনবসতিপূর্ণ কয়েকটি নগরী এবং নড়বড়ে চিকিৎসা ব্যবস্থার মধ্যে করোনার নতুন হটস্পট তৈরি হচ্ছে এবং সম্প্রতি করোনার নতুন সংক্রমণ লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৭৯৯ জন, দেশটির মোট আক্রান্তের ৩৬ শতাংশ এবং মোট মৃত্যুর ৪২ শতাংশই মারা গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র ও অর্থনীতির কেন্দ্র মুম্বাই এলাকায়।
চীনে গত বছরের শেষদিকে ভাইরাস ছড়িয়ে পড়ে, শুক্রবার দেশটিতে করোনায় কেউ মারা যায়নি অথবা করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।এ পর্যন্ত চীনে মোট ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু এবং ৮২ হাজার ৯৯৫ জন আক্রান্ত হয়েছে।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও অর্থনীতির ওপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া হ্রাস এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের সংকট লাঘবে লকডাউন শিথিল রেখেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লকডাউন আরো শিথিল করার ব্যাপারে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।
শিরোনাম :
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী ডিসি ফরিদা খানম
বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্-দ্বীন হাসপাতালে’
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়েছে ভারত
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- ৮৪ বার পঠিত হয়েছে
Tag :
















