ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • ১০৭ বার পঠিত হয়েছে

Newsvob.com ডেস্কঃ  আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  জ্বর-কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার দুপুরে নাসিমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন।  তিনি বাবার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

এদিকে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে নাসিমকে।

বাবাকে হাসপাতালে ভর্তি করার পর শাকিল জয় গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, জরুরি দরকার হলে বাবাকে সিএমএইচে নিয়ে যাব। তিনি (প্রধানমন্ত্রী) সিএমএইচে কথা বলে রেখেছেন।

জানা গেছে, চারদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় রেজাল্ট নেগেটিভ এসেছিল।

জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা।

নাসিমের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জাহিদ মালেক এই সরকারে পূর্ণ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় সামলাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

আপডেট এর সময় : ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০