ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

করোনা প্রতিরোধে মানুষকে বেশি বেশি টেস্টিং-এ অংশ নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
  • ১০৯ বার পঠিত হয়েছে

  Newsvob.com.:  ডেস্ক  :    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার প্রকোপ প্রতিরোধ করতে হলে টেস্টিং আরো বৃদ্ধি করার বিকল্প নেই।
তিনি বলেন, করোনা লক্ষ্মণ দেখা দিলে তা না লুকিয়ে বেশি বেশি টেস্ট করতে হবে। টেস্টিং কিটস সরকারের হাতে পর্যাপ্ত রয়েছে। আরো কিটস আনা হচ্ছে। টেস্টিং বৃদ্ধি করা গেলে আক্রান্ত মানুষগুলো সনাক্ত হবে ও ভাইরাসটি বেশি ছড়াতে পারবে না।
স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার নিজ বাসা থেকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন আপডেট তথ্য প্রচার অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে তথ্য প্রকাশকালে একথা বলেন।
জাহিদ মালেক বলেন, তথ্য না লুকিয়ে সবাইকে করোনা টেস্ট করতে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যেই ১৪ হাজার ৮৬৮ টি পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭৪০টি পরীক্ষা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন আরো ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৪ জন মৃত্যুবরণ করেছেন। করোনা রোগী সনাক্ত করতে এই পরীক্ষা সংখ্যা আরো অনেক বেশি বৃদ্ধি করতে হবে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গোটা দেশবাসী কষ্ট পেয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে মৃত চিকিৎসকের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ চিকিৎসা সেবায় নিয়োজিত অবস্থায় একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেন ও প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত অনুদান যত দ্রুততম সময়ে মৃত চিকিৎসকের পরিবারের নিকট পৌঁছে দেবার কথা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

করোনা প্রতিরোধে মানুষকে বেশি বেশি টেস্টিং-এ অংশ নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট এর সময় : ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০