ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

কল্যাণপুরের জঙ্গি হামলার প্রতিবেদন পেছাল

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • ১০১ বার পঠিত হয়েছে

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছাল। এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ৯ মে দিন ধার্য করেছেন আদালত। এনিয়ে গত চার বছরে বেশ কয়েকবার প্রতিবেদন দাখিল পেছাল।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস নতুন এ তারিখ ধার্য করেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল করতে পারেনি। ফলে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে দেন আদালত।

প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়ির পঞ্চম তলায় ২০১৬ সালের ২৬ জুলাই ভোর রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

কল্যাণপুরের জঙ্গি হামলার প্রতিবেদন পেছাল

আপডেট এর সময় : ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯