NEWSVOb .com .নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তরের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি জুয়ার বোর্ড পরিচালনাসহ নিরিহ মানুষের ওপর অত্যাচারের অভিযোগ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোসাম্মৎ নুরুন নাহার। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে নুরুন নাহার অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, আমি মোছাম্মদ নুরুন নাহার, পিতা মৃত অহিদ মোল্লা, পলাশনগর পল্লবীর বাসিন্দা আমি। আমার পলাশ নগরে মহানগর রেকর্ড খতিয়ান নং ৯৯১, ১৬৫১। দাগ নং ১৬৭৪২। জমির পরিমাণ ৩৩ শতাংশ বা ২০ কাঠা। যা থেকে ৯ কাঠা চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ ঢাকা মহানগর উত্তরের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ফ্রিডম পার্টির নেতা কাজী জহিরুল ইসলাম মানিক জবর দখল করেছে। এই দখলবাজির সঙ্গে জড়িত রয়েছে বিএনপি নেতা কাজী হারুন। মিরপুর ১৩ পানির পাম্পের লাইনম্যান শাহিন ওরফে পানি শাহিনসহ দেলোয়ার গ্যাং রা। নুরুন নাহার আরো বলেন, এ বিষয়ে আমি কোর্টে মামলা করি । পিটিশন মামলা নং ৬৪৩/২০১২। যাতে কোট আমার পক্ষে রায় দিয়েছেন। কোর্টের এই রায় অমান্য করে এই ৯ কাঠি জমি তো দখল করে রেখেছেই উল্টো বাকি জমি দখলে নানাভাবে চাপ দিচ্ছে এই সন্ত্রাসীরা। এমনকি আমাদের পরিবারের সদস্যদের নানা অত্যাচারসহ হত্যার হুমকি দিয়ে যাচ্ছে । এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদকে) আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি আত্মসাতের বিষয়ে অভিযোগ দিয়েছি। রাচি লিখিত অভিযোগের ক্রমিক নং-২১, তারিখ ১৭/০২/২০১৯ খ্রি:। নুরুন নাহার বলেন, আমাদের মত নিরীহ মানুষদের পাশে রাষ্ট্র এবং প্রশাসনকে থাকার জন্য বিনীত অনুরোধ করছি । কারণ সন্ত্রাসীরা সবসময় সঙ্ঘবদ্ধ। সরকারের কাছে এসব সন্ত্রাসীদের হাত থেকে সমাজের মানুষের জানমালের সার্বিক নিরাপত্তা চাই।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল
জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
কাজী জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজির অভিযোগ-আর্তনাদ
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- ১৬৬ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ














