কাপ্তাই প্রতিনিধিঃ আমি বাঁচতে চাই,আপনার সন্তানের মত খেলাধুলা করতে চাই, পড়া লেখা করে মানুষের মত মানুষ হতে চাই। চাচা আমাকে বাঁচান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। উপরোক্ত কথা কান্নাভরে কণ্ঠে বলেন, ক্যান্সার আক্রান্ত কাপ্তাই চৌধুরী ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আকবর হোসেন সবুজ(১০)। দীর্ঘ দিন যাবত ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পিতা নুর মোস্তফা কাপ্তাই খাদ্য গুদামের ৪র্থ শ্রেণীর একজন কর্মচারী। সহায়-সম্বলহীন পিতা ছেলেকে বাঁচানোর জন্য কাপ্তাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকা হতে সাহায্যের যে অর্থ পেয়েছে তা ইতিমধ্যে চিকিৎসা বাবদ শেষ হয়েছে। চট্রগ্রাম মেডিকেল হাসপাতালের প্রফেসার ডা.গোলাম রব্বানী তিনি সবুজের চিকিৎসার জন্য ভারতে রয়েল কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করেছে। অসহায় পিতা ছেলেকে বাঁচানোর জন্য ভারতের রয়েল হাসপাতালে ডা.বেনকাটিসসরোউল.এম এর নিকট চিকিৎসা করার জন্য নেওয়া হলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেয় এবং ডাক্তার জানান,ছেলেকে বাঁচাতে হলে আরো ১২লাখ টাকা প্রয়োজন। ছেলেকে বাঁচানোর জন্য অসহায় পিতার পক্ষে এত টাকা জোগান দেওয়া সম্ভব নয় বিধায় সমাজের সর্বস্তরের লোকের নিকট তার ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যোর আবেদন জানান। সাহায্যে পাঠানোর ঠিকানা বা যোগাযোগঃ হিসাব নং- ০০২১০১১৮৭, সোনালী ব্যাংক শাখা,কাপ্তাই প্রজেক্ট।বিকাশনং-০১৮২৩৮২০৪৮৩, যোগাযোগ(০১৭২৫৬৯১৩৪২)।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল
জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
কাপ্তাইয়ে ক্যান্সার আক্রান্ত ৪র্থ শ্রেণীর ছাত্র সবুজকে বাঁচাতে এগিয়ে আসুন
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- ১০৯ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ


















