ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

কারাগারে নেয়া হলো কন্ঠ শিল্পী সালমানের স্বামী সাগরকে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ১২৫ বার পঠিত হয়েছে

 NEWSVOb .com বিনোদন ডেস্ককণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেল ৪ টায় তাঁকে কারাগারে নেওয়া হয়েছে।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের ওই মামলায় বুধবার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন সানাউল্লাহ নূরী সাগর। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্মীর মা দিলারা খানম। মামলা নম্বর-২৫৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১ (গ), ১১(গ)/৩০ ধারা। এ মামলায় সালমার স্বামী সানাউল্লাহ নূরী ওরফে সাগর ও তার বাবা-মা কে আসামি করা হয়েছে। এ ছাড়া আদেশনামা অনুযায়ী আগামী ৩ জুলাই আসামিদের আদালতে হাজিরের জন্য বলা হয়।

এদিকে সালমার স্বামীকে জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর খবর প্রচার হওয়ার পর আদালত এলাকায় গুঞ্জন ছড়ায়। সালমার স্বামীকে একনজর দেখতে আদালত হাজতে ভিড় জমায় উৎসুক জনতা। তবে সেদিকে কাউকে ঘেষতে দেয়নি আদালত পুলিশ। বিকেল ৪টায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কক্সবাজার কারাগারের জেলার রীতেশ চাকমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

কারাগারে নেয়া হলো কন্ঠ শিল্পী সালমানের স্বামী সাগরকে

আপডেট এর সময় : ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯