1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

কুতুবদিয়ায় উপ–নির্বাচনে ইউপির সদস্য পদপ্রার্থী নির্বাচনী মাঠে তৎপর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৯৫ বার পঠিত হয়েছে

 

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধিঃ
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই আসন্ন উপ-নির্বাচন নিয়ে এখন কক্সবাজার কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ২নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। আলী আকবর ডেইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোট ভোটার ১,৬২৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৫৮ জন ও নারী ভোটার ৭৭১ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রমতে, আগামী ২৮শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পাঁচ প্রার্থীই এখন ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। হকদার পাড়া, নাছিয়ার পাড়া, পন্ডিত পাড়া, তেলিপাড়া সবত্রই চলছে প্রচার-প্রচারনা। তবে সবাই দেখছেন জয়লাভের স্বপ্ন। সচেতনা ভোটার মৌলানা শামসু আলম জানান, যে প্রার্থী সৎ, চরিত্রবান ও জনগণের কল্যানে কাজ করবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ১৮ ইং ২নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত ইউপির সদস্য মোঃ আকতার আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে নির্বাচন কমিশন এ ২নং ওয়ার্ডকে শূন্য ঘোষনা করেন।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন- সাবেক ইউপির সদস্য মৃত আকতার আলম এর স্ত্রী মোছাৎ রোজিনা আক্তার, আ’লীগের ওয়ার্ড সভাপতি আফজল আহমদ, আ’লীগ নেতা এনামুল হক, সাবেক ছাত্রনেতা ছৈয়দ মোজাম্মেল হক ও নুরুল আলম।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews