ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

কুপিয়ে হত্যার ঘটনায় কঠোর অবস্থানে সরকার : তথ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • ১৪১ বার পঠিত হয়েছে

NEWSVOb Des:  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বরগুনা শহরে প্রকাশ্য দিবালোকে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, এ হত্যার সঙ্গে জড়িতদের মধ্যে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

বর্বরোচিত এই খুনের তীব্র নিন্দা জানিয়ে ড. হাছান আরো বলেন, ওই যুবককে রক্ষা করতে আশে-পাশের মানুষ কেন এগিয়ে এল না তা আমি জানতে চাই। তার স্ত্রী যেভাবে তাকে রক্ষা করার চেষ্টা করেছে, সে সত্যিকারভাবেই সমাজে প্রশংসা পাওয়ার দাবি রাখেন।

ড. হাছান মাহমুদ আজ সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনসিইটউটের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বুধবার (২৬ জুন) বরগুনা শহরে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার স্ত্রী প্রাণপণে চেষ্টা করেও বাঁচাতে পারেননি তার স্বামীকে।

তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ সুখে-শান্তিতে রয়েছে। তারা বর্তমান সরকারের ওপর খুশি।

তিনি বলেন, বর্তমান সরকারের গত দশ বছরে মানুষের ক্রয় ক্ষমতা শতকরা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। সমস্ত বিশ্ব দেশের উন্নয়নের প্রশংসা করছে।

ড. হাছান আরো বলেন, বিএনপির নেতাদের গৎবাধা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তাই তারা এ ধরনের উদ্ভট ও বানোয়াট কথা বলে যাচ্ছেন।

ড. হাছান মাহমুদের সভাপতিত্বে এ সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাছান এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্নয়ক ড. কামাল আব্দুল নাসের, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

কুপিয়ে হত্যার ঘটনায় কঠোর অবস্থানে সরকার : তথ্যমন্ত্রী

আপডেট এর সময় : ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯