ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
  • ১১২ বার পঠিত হয়েছে

সাকিবের ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে বিপিএলের ষষ্ঠ আসরের শীর্ষস্থান দখল করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ সময়ে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানের জয় পায় ইমরুল-তামিমের দল।

এ হারের ফলে ঢাকার প্লে-অফের খেলার স্বপ্নটা অনেক কঠিন হয়ে গেলো। পয়েন্ট তালিকায় ৫ নম্বরে নেমে গেছে তারা।

শুক্রবার ঢাকায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করে ১২৭ রান। এর জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে ঢাকা ডায়নামাইটস। যার ফলে কুমিল্লার হাতেই যায় জয়।

ঢাকার পক্ষে রুবেল হোসেন নেন ৪ উইকেট। সুনীল নারাইন ও সাকিব আল হাসান ২ উইকেট নেন। আর শুভাগত হোম নেন ১টি উইকেট।

কুমিল্লার পক্ষে মোহম্মদ সাইফুদ্দিন নেন ৪ উইকেট। মেহেদি হাসান নেন ২ উইকেট। এছাড়া ওয়াহাব রিয়াজ, মোশারফ হোসাইন, শহিদ আফ্রিদি ১টি করে উইকেট নেন। আর কুমিল্লার হয়ে তামিম ইকবাল সর্বোচ্চ ৩৮ রান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

আপডেট এর সময় : ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯