বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই। শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
কয়েক মাস আগে বেশ কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়েছিলো তাকে।
এরআগে গত ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। সে সময় ডাক্তার জানিয়েছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে পাশাপাশি তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল, রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো। সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন।
ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।