Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের অ্যাংলোফোন অঞ্চলে এক সন্ত্রাসী হত্যাযজ্ঞে ১৪ শিশুসহ ২২ গ্রামবাসী নিহত হয়েছে।
একটি বিরোধী দল সেনাবাহিনীকে এই হত্যাকান্ডের জন্যে দায়ী বলে দাবি করেছে। জাতিসংঘ রোববার এ কথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় মানবিক সমন্বয় সংস্থা (ওসিএইচএ)-এর এক কর্মকর্তাজেমস নুনান এএফপি’কে বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় টুম্ব গ্রামে শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা এই রক্তক্ষয়ী ঘটনা ঘটিয়েছে।
নুনান আরো জানান, এক অন্তসত্ত¡া নারী ও ১৪ শিশুসহ অন্তত ২২ জন বেসামরিক নাগরিক এতে প্রাণ হারিয়েছে। নিহত ৯ শিশুর বয়স ৫ বছরের কম। ওসিএইচএ-এর উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান নুনান আরো জানান, নিহত শিশুদের মধ্যে ১১ টি মেয়ে, যারা পশ্চিম আফ্রিকার অধিবাসী।
দেশটির ইংরেজী ভাষাভাষি সংখ্যালঘু বড় জনগোষ্ঠী গত তিন বছর যাবত কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে।
‘দি মুভমেন্ট ফর দ্য রিবার্থ অব ক্যামেরুন’-এর প্রধান এক বিবৃতিতে বলেন,‘ এটি একটি স্বৈরশাসন এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর মূলত এ ধরনের অপরাধের জন্য দায়ী।’
বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম প্রধান আইনজীবী আগবর মবালা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ‘রাষ্ট্রীয় প্রতিরক্ষা বাহিনীকে’- এ ঘটনার জন্য দায়ী করেছেন।
এক সেনা কর্মকর্তা রোববার সকালে এএফপি’র কাছে এ ঘটনার জন্যে সেনাবাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রায় তিন বছর ধরে ইংরেজী ভাষাভাষি অ্যাংলোফোন জনগোষ্ঠী, ফরাসি ভাষি ক্যামেরুন থেকে বিচ্ছিন্ন হওয়ায় আন্দোলন চালিয়ে আসছে। তাদের দাবি, এ আন্দোলনে এ পর্যন্ত অন্তত ৩ হাজার লোক প্রাণ হারিয়েছে ও প্রায় ৭ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।
গত ৯ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার এই সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তাবাহিনী একে অপরের প্রতি দোষারোপ করছে। সশস্ত্র বিচ্ছিন্নবাদীরা জনগণকে ভোটদানে বাধাপ্রদান ও প্রতিশোধমূলক হুমকি দিয়েছে। এদিকে সেখানে ব্যাপক সেনা উপস্থিতিও লক্ষ্য করা যায়।
শিরোনাম :
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’
অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক
ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ
বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা
জরুরি সতর্কবার্তা দিল পুলিশ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার
জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
ক্যামেরুনে সন্ত্রাসী ঘটনায় ১৪ শিশুসহ নিহত ২২
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- ১১০ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

















