ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ১০৫ বার পঠিত হয়েছে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ মঙ্গলবার রাতে দেশে আনা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে লাশ দুটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায়।যে দুজনের লাশ দেশে আনা হয়েছে, তাঁরা হলেন: নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া।নিহত পাঁচ বাংলাদেশিদের মধ্যে শেষজন অর্থাৎ চাঁদপুরের মোজাম্মেল হকের লাশ বুধবার ঢাকায় আনার কথা রয়েছে।১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে।

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ ফিরিয়ে আনতে প্রত্যেকের পরিবারের একজন করে সদস্যকে সেখানে নিয়ে গেছে নিউজিল্যান্ড সরকার। এ ছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণও দিচ্ছে নিউজিল্যান্ড। এ নিয়ে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে নিউজিল্যান্ড সরকার আলোচনা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

আপডেট এর সময় : ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯