1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

খাগড়াছড়িতে শিশু অপহরণের দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ১০১ বার পঠিত হয়েছে

খাগড়াছড়ির মহালছড়িতে এক ব্যবসায়ীর শিশু ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইউনুছ, মো. ইয়াছিন, নয়ন ধর, মো. নিটু ও মো. প্রিন্স। তাদের সবার বাড়ি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায়। এদের মধ্যে মো. প্রিন্স ওরফে জনি ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রতন কুমার দে জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারী খাগড়াছড়ির মহালছড়িতে স্কুল থেকে ফেরার পথে ব্যবসায়ী অংকুর ধরের ছেলে রাসেল ধরকে বাজার এলাকা থেকে অপহরণ করা হয়।

পরে চট্টগ্রামে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে র‌্যাব-৭ কৌশলে অপহৃত রাসেলকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews