ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

খাগড়াছড়ীর রামগড়ে সাম্প্রতিক সময়ে সংগঠিত চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • ৩৬০ বার পঠিত হয়েছে

Newsvob.com.  বিশেষ প্রতিবেদক :  খাগড়াছড়ীর জেলার রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামে ইং ০৩/০১/২০২২ তারিখ সোমবার সন্ধ্যায় ১। খালেদা আক্তার পিংকি (২৫) স্বামী – মোঃ সোলেমান হোসেন, ২। সালমা আক্তার জান্নাত (০৪ মাস) পিতা- মোঃ সোলেমান হোসেন, উভয় সাং- মধুপুর, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ী এর কম্বলে পেঁচানো গলাকাটা লাশ তাদের বসতঘর হতে উদ্ধার করে স্থানীয় পুলিশ।

উক্ত ঘটনার বিষয়ে ভিক্টিম খালেদা আক্তার পিংকির বাবা আব্দুল খালেক দুলাল (৪৫) কর্তৃক পিংকির স্বামী ও শিশু কন্যা জান্নাতের বাবা মোঃ সোলেমান হোসেন (৩৫) পিতা- মোঃ জাহের হোসেন, সাং- নাকাপা (মধুপুর), থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ী এর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে রামগড় থানার মামলা নং- ০১, তারিখ- ০৩/০১/২০২২ ইং ধারা- ৩০২/২০১ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।

মোঃ সোলেমান হোসেন কর্তৃক তার স্ত্রী ও ০৪ মাস বয়সী শিশু কন্যাকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করে লাশ ঘরের মেঝেতে কম্বল দিয়ে পেঁচানো অবস্থায় রেখে ঘরের বাহিরে তালা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ গুরুত্বের সাথে প্রচারিত হয়।

উক্ত ঘটনা সংঘঠিত হওয়ার পর সিআইডি ছায়া তদন্ত শুরু করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এলআইসি’র একটি চৌকস টীম ইং ১০/০১/২০২২ তারিখ রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় একমাত্র আসামী- মোঃ সোলেমান হোসেন (৩৫)কে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি টেক্সটাইল মিলে অপারেটর হিসেবে কাজ করতো। পরবর্তীতে ২০১৩ সালে পারিবারিকভাবে তার সাথে পিংকির বিয়ে হয়। বিয়ের পর সে গ্রামের বাড়ীতে থেকে রাজমিস্ত্রির কাজ করতো। তাদের সংসারে ফারিয়া সুলতানা (৫ বছর) এবং সালমা আক্তার জান্নাত (০৪ মাস) নামে দুই কন্যা সন্তান ছিল। তার স্ত্রী তার বিবাহ বর্হিভুত সম্পর্কে বাধা দেওয়ায় সে স্ত্রী ও ৪ মাস বয়সী শিশু সন্তানকে গলাকেটে নির্মমভাবে হত্যা করে। গত ইং ৩০/১২/২০২১ তারিখ সন্ধ্যায় ঘরে থাকা গৃহস্থালি কাজে ব্যবহৃত ধারালো দা দিয়ে তাদের গলাকেটে কম্বল দিয়ে মুড়িয়ে ঘরের মেঝেতে রেখে ঘরে তালা দিয়ে উক্ত স্থান হতে দ্রত পালিয়ে যায়।

বিবাহ বর্হিভুত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রী ও ৪ মাস বয়সী শিশু সন্তানকে গলাকেটে এরূপ নির্মম ও পূর্ব পরিকল্পিতভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনার একমাত্র এজাহারনামীয় আসামীকে দ্রততম সময়ে চিহ্নিত পূর্বক গ্রেফতার সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।

জে/রশীদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

খাগড়াছড়ীর রামগড়ে সাম্প্রতিক সময়ে সংগঠিত চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার

আপডেট এর সময় : ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২