ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইনগত সুযোগ নেই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ৩৪৪ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তার ভাইয়ের করা আবেদনে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতের কথা উল্লেখ করে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আবেদনে আইনমন্ত্রী মতামত দিয়েছেন। আমরা এটা স্টাডি করে দেখছি, অধিকতর পরামর্শ প্রয়োজন হলে আমরা সেটাও নেবো। এটা নিয়ে আরও কথা বলতে হবে। আইনমন্ত্রী যেভাবে লিখেছেন তাতে আইনগতভাবে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই।’

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পরিব থেকে তার ভাই শামীম ইস্কান্দার সরকারের কাছে আবেদন করেন। সে আবেদনে আইনমন্ত্রী আনিসুল হক মতামত দিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।

এর কিছুক্ষণ পর সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগে আমি বেগম খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের ব্যাপারে আইনি মতামত দিয়ে আমরা এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এর আগেও যতবারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ফাইলটা গেছে। যেহেতু এটা প্রধানমন্ত্রী পর্যন্ত ফাইলটা যাবে, আমার যে মতামত সেটা এখন বলতে পারব না। এটার গোপনীয়তা রাখতে আমি বাধ্য। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়ে দিয়েছি ফাইলটি ওনার কাছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর সিদ্ধান্ত জানতে পারবেন।’

উল্লেখ্য, খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। এখনও সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইনগত সুযোগ নেই

আপডেট এর সময় : ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১