1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি

খুলনায় শ্রমিকদের অবরোধ-ধর্মঘট চলছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ১০৩ বার পঠিত হয়েছে

মজুরি কমিশন, পাট খাতে অর্থ বরাদ্দ, বদলি শ্রমিকদের স্থায়ী করণসহ নয় দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে টানা ৭২ ঘণ্টার অবরোধ-ধর্মঘট চলছে।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এই কর্মসূচির আহ্বান করেছে বলে জানিয়েছেন প্লাটিনাম জুট মিল শ্রমিক নেতা খলিলুর রহমান।

খলিলুর রহমান বলেন, ‘সকাল ৬টা থেকে ধর্মঘট চলছে। সকাল ৮টা থেকে ৪ ঘণ্টা সড়কপথ ও রেলপথ অবরোধ করে শ্রমিকরা। খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়, আটরা শিল্পাঞ্চলে আলিম জুট মিলের সামনের রোড এবং যশোরের রাজঘাট এলাকার সড়কপথ-রেলপথ অবরোধ করে তারা।’

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি. এফ. গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বিমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনঃবহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ নয় দফা বাস্তবায়নের আশ্বাস দিয়ে ছিলো। কিন্তু আমাদের দাবিগুলো এখনও বাস্তবায়ন না হওয়ায় আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews