ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরাইল

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • ৩৯০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ : আন্তর্জাতিক ডেস্কঃ  দক্ষিণ গাজা থেকে সমস্ত সেনা সরিয়ে নিয়েছে ইসরাইল।গাজায় নৃশংস অভিযানের ৬ মাস পূর্তিতে রোববার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ইসরাইল। দক্ষিণ কেবল একটি মাত্র ব্রিগেড রয়েছে ।যদিও সরকারিভাবে ইসরাইলি সেনার পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে কিছুই জানানো হয়নি।

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইসরাইল-হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ। ওইদিন সকালে আচমকাই সীমানা পেরিয়ে ইসরাইলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। অন্তত ১১৭০ জন ইসরাইলির মৃত্যু হয় এই হামলায়। শতাধিক ইসরাইলিকে পণবন্দি করে হামাস।
এ ঘটনার পরে হামাসকে নিঃশেষ করতে বিশেষ অভিযান শুরু করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাজারো বিরোধিতা, নিন্দার ঝড় সত্ত্বেও নিজের অবস্থানে অনড় তিনি।

ছয় মাস ধরে চলতে থাকা এ সংঘর্ষে অন্তত ৩৩ হাজার ১৭৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরাইলের দাবি, ১২ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে তাদের সেনা। যদিও হামাসের পক্ষ থেকে এ সংখ্যা প্রকাশ করা হয়নি। অন্যদিকে ২৬০ জন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। ইসরাইলি পণবন্দিদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১২ জনের দেহ ফেরত পাঠিয়েছে হামাস।

দীর্ঘদিন ধরেই দক্ষিণ গাজার রাফা শহরে অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। তাদের দাবি, ওইখানেই রয়েছে হামাসের মূল ঘাঁটি। তাই হামাসকে পুরোপুরি শেষ করতে গেলে রাফায় অভিযান করতেই হবে। কিন্তু আন্তর্জাতিক মহলের তোপের মুখে পড়ে ইসরাইলের এ পরিকল্পনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরাইল

আপডেট এর সময় : ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪