ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

গুলিতে এক আফগান নারী সাংবাদিক নিহত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ৩৭১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক :   আফগানিস্তানে একজন নারী সাংবাদিক মালালা মাইওয়ান্দকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।  আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান সেখানকার গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগইয়ানি। তিনি বলেন, মালালা মাইওয়ান্দের গাড়ি বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলি ছোঁড়ে বন্দুকধারীরা।

এখনও পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। তবে পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) বেশ সক্রিয়। সেখানে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলায় তারা দায় স্বীকার করেছে। এখানে তালেবানরাও সক্রিয় আছে।একটি টেলিভিশন ও রেডিও’তে প্রেজেন্টার হিসেবে কাজ করার পাশাপাশি একজন অধিকার কর্মী হিসেবে সক্রিয় ছিলেন মাইওয়ান্দ। তিনি আফগান নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করছিলেন।এর আগে গত মাসে দুটি পৃথক বোমা হামলায় ‍দুজন সাংবাদিক নিহত হয়েছিল দেশটিতে। গণমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা রিপোটার্স উইদআউট বর্ডার্স জানিয়েছে, সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম। খবর : আল আরাবিয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

গুলিতে এক আফগান নারী সাংবাদিক নিহত

আপডেট এর সময় : ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০