1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

গেন্ডারিয়া এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী:

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত হয়েছে
  নিউস ভয়েস অফ বাংলাদেশ   জালালুর রশিদ খান  : রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও ২। মোঃ শাহাদাৎ-উন-নূর (৩৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (০৪ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের সামনে দয়াগঞ্জগামী রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী ভিাগের ডেমরা জোনাল টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের গলির মুখে কতিপয় ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান হোসেন ও শাহাদাৎ কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ সংক্রান্তে গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা তাদের পলাতক সহযোগীদের নিয়ে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ইরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্টু তদন্ত ও ডাকাতি চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews