1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

গেন্ডারিয়ায় ওয়ার্ড কমিশনার পদে নির্বাচন করছেন অভিনেত্রী তিশা!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৬৫ বার পঠিত হয়েছে

   Nnwsvob.com.ঢাকা  বিনোদন ডেস্ক:     জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা নির্বাচন করছেন! এ উপলক্ষে তিশার ছবি সংবলিত পোস্টারও দেয়ালে দেয়ালে টানানো হয়েছে।

পোস্টারে লেখা ‘আসন্ন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী নওশিন জাহান হেনাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন।’

কমিশনার পদে নির্বাচন করছেন তিশা- এমন লেখা সংবলিত বেশকিছু পোস্টার এরইমধ্যে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া জনসমাবেশে বক্তব্য রাখছেন তিশা এমন কিছু ছবিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তাহলে কি সত্যি সত্যি নির্বাচন করছেন এই অভিনেত্রী?

খোঁজ নিয়ে জানা গেছে, পোস্টারগুলো সত্য। তবে বাস্তবে নির্বাচন নয়। ‘আদা সমুদ্দুর’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তিশাকে।

নাটকটি নির্মাণ করেছেন পরিচালক রাইসুল তমাল। দয়াল সাহা রচিত এ নাটকে আরও অভিনয় করেছেন- মুশফিক ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, দাউদ নূর, নিকোল কুমার মন্ডল, আনোয়ার হোসেন, শিখা মৌ, তাবাসসুম মিথিলা প্রমুখ। জানা গেছে, পুরান ঢাকার ফরাশগঞ্জে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews