ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ    করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে রোববার থেকে ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। শনিবার রাত থেকেই কিছু সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দেশের প্রধান দুই ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট নিয়ন্ত্রণে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে এক প্লাটুন এবং বারবারিয়া ও সিংগাইরের ধল্লা এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে মোতায়েন করা হবে ২ প্লাটুন বিজিবি।

এর আগে সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণ রোধে শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজারসহ সকল ফেরিঘাটে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। শুধুমাত্র রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করতে পারবে বলে জানানো হয়।

পরে আবার দিনের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসে বিআইডব্লিউটিসি। মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরিঘাটে দক্ষিবঙ্গগামী যাত্রীদের উপচেপড়া ঢলের কারণে পাঁচটি ফেরীর চলাচল শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার ভোর থেকে বিভিন্ন যানবাহনে করে ঘাট এলাকায় জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। অত্যাধিক যাত্রীর চাপে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। পরে বিকেল ৫টা থেকে ফেরিগুলো চালু করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

আপডেট এর সময় : ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১