1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

“ঘূর্ণিঝড় ইয়াস” ৫০ বছরে সেন্টমার্টিনে এমন ক্ষ’তি হয়নি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৮১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ     আজ বুধবার (২৬ মে) দুপুরের দিকে থেকে দ্বীপ এলাকার লোকজন ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। পানির উচ্চতা ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ার কারণে দ্বীপের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জায়গা। সেন্টমার্টিন প্রবেশের একমাত্র জেটিঘাট ভেঙে খানাখন্দে পরিণত হয়।

সাগরের পানি ও জেটি একাকার হয়ে গেছে। মাঝে মধ্যে ঢেউয়ের বুকে ঢুকে যায় এই জেটি। হয়ে উঠে নড়বড়ে। ভেঙে গেছে জেটির উপর ও নীচে। বলতে গেলেই ঝুঁকিপ্রবণ এই ঘাট। সেই সঙ্গে দ্বীপের চারিদিকে ভয়ানকভাবে ভেঙেছে। গত ৫০ বছরে দ্বীপের এমন ক্ষতি হয়নি।

গেল তিন থেকে ৪ দিন ধরে পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সাগরের পানি ও ঢেউয়ের আছড় বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয়রা।
গতকাল থেকে পানির উচ্চতা ও ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। সাগরের তাণ্ডবে কবরস্থানের পশ্চিম দিকে ভেঙে গেছে। পূর্ব দিকেও ভেঙেছে। বেশ কিছু নারকেল গাছ উপড়ে গেছে। পুলিশ ফাঁড়ির দেয়াল ও প্রিন্স সেভেন নামের এক হোটেলের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে আতঙ্কের বিষয় সেন্টমার্টিনের একমাত্র প্রবেশ পথ ভাঙন ধরেছে। পথের বিভিন্ন জায়গায় ঢালায় উঠে খানাখন্দে পরিণত হচ্ছে। সেন্টমার্টিন রক্ষা করতে হলে চারপাশে বেড়িবাঁধ দিতে হবে বলে জানান এই পর্যটক ব্যবসায়ী ও সেন্টমার্টিন এর বাসিন্দারা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের চারিদিকে ব্যাপকভাবে ভেঙে গেছে। প্রায় দ্বীপের ১০টির বেশি অংশে ভয়াবহ আকার ধারণ করেছে। এমন ক্ষতি গত ৫০ বছরেও হয়নি। দ্বীপের দক্ষিণ পাশের একটি জামে মসজিদের ব্যাপক ক্ষতি হয়। সেই সঙ্গে জেলেদের বেশ কিছু বোট/ট্রলার ঢেউয়ের আঘাতে নষ্ট হয়েছে। বিধ্বস্ত হয় বেশ কিছু বাড়ি ঘর।

তিনি জানান, মানুষ নিরাপদে বাড়িতে রয়েছেন। হোটেল-মোটেল প্রস্তুত রয়েছে। সংকেত বাড়লেই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হতো।

এছাড়া টেকনাফ শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের কাজ শেষ হতে না হতেই ঘূর্ণিঝড় ইয়াসের কবলে পড়েছে। সাগরের জোয়ারের পানির তীব্র ধাক্কা পড়ছে ব্লকের। ইতোমধ্যে দ্বীপের পশ্চিম পাশের বেশ কিছু ব্লক সরে পড়েছে বলে জানা গেছে।

এদিকে পানির ধাক্কায় বেড়িবাঁধ যেকোনো সময় ছিঁড়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। দ্বীপরক্ষার একমাত্র ভরসা এই বেড়িবাঁধ ধসে পড়লে জীবন ঝুঁকিতে পড়বে সেখানকার হাজারো মানুষ। সেই সাথে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে শাহপরী দ্বীপের জালিয়াপাড়া প্রায় ২০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব সেন্টমার্টিনে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপের চারিদিকে ভাঙন, ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের তথ্যমতে, এ পর্যন্ত ২৭ ঘরবাড়ি ও ট্রলার বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত লোকজনের ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষ আতঙ্কে থাকলেও নিরাপদে রয়েছে বলে জানা যায়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews