1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৯২ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল সংলগ্ন নদীতে বিমানটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার আগে দুই ক্রু বিমান থেকে লাফ দেন। পরে তাদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম গণমাধমকে বলেন, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আকাশেই আগুন ধরে যায়। এটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে পড়ে।

তিনি বলেন, ঘটনাস্থলে বিমানবাহিনী, পুলিশ ও সরকারি বিভিন্ন সংস্থার লোকজন রয়েছেন। তারা বিমানটি উদ্ধারে কাজ করছেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় জানানো হয়, ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews