ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

চতুর্থ ধাপে ১০৭ উপজেলার নির্বাচন শুরু

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ১২৯ বার পঠিত হয়েছে

চতুর্থ ধাপে ১০৭ উপজেলা পরিষদের নির্বাচন আজ রোববার সকাল ০৮টা থেকে শুরু হয়েছে। পাঁচ বিভাগের ১৬ জেলার ১০৭ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান; এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারমেন পদে দলীয় মনোনয়ন না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই দুই পদ।

আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল চারটা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই চলবে। এই উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র‌্যাব, আনসার, এপিবিএন বিজিবির দেড়লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। ৫০টি উপজেলা ঝুকিঁপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ৫০টি উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১৬ জেলার ১০৭টি উপজেলায় ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

চতুর্থ ধাপে ১২২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এছাড়া, আগের তিন ধাপে স্থগিত হওয়া ৬টিসহ মোট ১২৮টি উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনের কথা ছিল। এর মধ্যে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার বরুড়া, পিরোজপুরের মঠবাড়িয়া এবং নোয়াখালীর কবির হাটের ইসি নির্বাচন স্থগিত করেছে। এছাড়া ১৫ উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না। ফলে চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে ১০৭ উপজেলায়।

পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপে ১০ মার্চ ৭৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬ উপজেলায়, তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় এবং আগামী ১৮ জুন পঞ্চম ধাপের ২১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

চতুর্থ ধাপে ১০৭ উপজেলার নির্বাচন শুরু

আপডেট এর সময় : ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯