1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

চবিতে অবরোধের দ্বিতীয় দিনেও শাটল ট্রেন বন্ধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৯৩ বার পঠিত হয়েছে

চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৮ এপ্রিল) ক্যাম্পাসগামী সকাল সাড়ে ৭টা ও ৮টার ট্রেন ছেড়ে যায়নি।

চট্টগ্রাম স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ঝামেলার কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, চার দফা দাবিগুলো হলো: সম্প্রতি অস্ত্র মামলায় কারাগারে থাকা ৬ ছাত্রলীগকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ওসির প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগ।

এদিকে আন্দোলনকারীদের বাধার মুখে রবিবার ( ৭ এপ্রিল) সকাল থেকে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও। মূল ফটকে তালা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে অবরোধকারীরা। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে পুরো বিশ্ববিদ্যালয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews